1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

হজ ফ্লাইটের সিডিউল ঘোষণা করেছে বিমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৬৮ Time View

হজ ফ্লাইটের সিডিউল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঘোষিত সিডিউল অনুযায়ী ৪২২টি ডেডিকেটেডসহ মোট ৫১৫টি ফ্লাইটে এবার হজযাত্রীদের পরিবহন করবে বিমান। এ ছাড়া ২৭৮টি ডেডিকেটেডসহ মোট ৩৩৮টি ফ্লাইটে হাজিদের সৌদি থেকে দেশে নিয়ে আসবে বিমান বাংলাদেশ।

জানা গেছে, চলতি বছর বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট ২৪ জুলাই (সোমবার) এবং সর্বশেষ ২৬ আগস্ট (শনিবার)। এ ছাড়া হাজিদের নিয়ে ৬ সেপ্টেম্বর বিমানের প্রথম এবং সর্বশেষ ৫ অক্টোবর ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর মোট ৬৩ হাজার হজযাত্রী পরিবহন করবে। এসব হজযাত্রী পরিবহনের জন্য বিমানের নিজস্ব চারটি সুপেরিয়র ৭৭৭ এর সঙ্গে ওয়েট লিজে আনা দুটি ৭৭৭ উড়োজাহাজ বহরে যোগ দেবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন, গত ৫ এপ্রিল ওয়েট লিজের দরপত্র আহ্বানের পর উড়োজাহাজ দিতে আগ্রহী ৭টি প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নেয়। ২০ এপ্রিল টেন্ডার বাক্স খোলা হয়েছে। ৭টি প্রতিষ্ঠানের দেয়া দর বিবেচনা করে বিমানের কারিগরি মূল্যায়ন কমিটি সুপারিশ প্রক্রিয়া শেষ হলেই উড়োজাহাজ দুটি বিমানের হজ ফ্লাইট অপারেশনের জন্য আনা হবে।

বিমানের হজ ফ্লাইটকে নির্বিঘ্ন করতে বিমানের এ বিশেষ আয়োজন সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দেক আহমেদ জাগো নিউজকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর হজযাত্রীদের সর্বোচ্চ সেবাদানে অঙ্গীকারবদ্ধ। পবিত্র হজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিমান বহরে দুটি বাড়তি এয়ারক্রাপ্ট লিজে আনা হচ্ছে।

উল্লেখ্য, এ বছর মোট ১ লাখ ২৭ হাজার হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। এর মধ্যে বিমান পরিবহন করবে ৬৩ হাজার ৫শ হজযাত্রী। গত বছর ১ লাখ ১ হাজার ৮২৭ হজযাত্রীর মধ্যে ৪৯ হাজার ৫৪৫ হজযাত্রীকে বাংলাদেশ বিমান পরিবহন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ