1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্বর্ণের বারসহ পুলিশের ৪ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪
  • ১৩৪ Time View

A pile of nice shiny gold barsরাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ রামপুরা থানার এক উপ-পরিদর্শক, দুই পুলিশ কনস্টেবল ও এক পুলিশ সোর্সকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন রামপুরা থানার এসআই মঞ্জুরুল আলম, কনস্টেবল ওয়াহিদ ও আকাশ এবং তাদের সোর্স রানা।

মঙ্গলবার সকালে মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার আবু ইউসুফ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪৯টি স্বর্ণের বারসহ তাদের গ্রেপ্তার করা হয়।”

তিনি আরো জানায়, গত ১৩ মার্চ রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাইক্রোবাস থেকে সোনার বারসহ সমীর ও মুহিনকে আটক করে পুলিশ। এর তিন দিন পর ওই দুজনকে আসামি করে রামপুরা থানায় একটি চোরাচালান মামলা হয়। মামলায় ৭০টি সোনার বার উদ্ধার দেখানো হয়।

পরে ওই দুজনকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সোনার বার ৭০টিরও বেশি ছিল বলে পুলিশকে জানায় তারা। এরপর মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত শুরু করে।

তদন্ত অনুযায়ী সোমবার রাতে গোয়েন্দা পুলিশের তিনটি দল নারায়ণগঞ্জ, গাজীপুর ও বগুড়ায় অভিযান চালায়। ওইসব স্থান থেকে পুলিশ সদস্য মঞ্জুরুল, ওয়াহিদ ও আকাশ এবং সোর্স রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ