1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

স্থল সীমান্ত চুক্তি বার্লিন প্রাচীর পতনের সমান : মোদী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০১৫
  • ২৩৭ Time View

modi.

বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে পাস হওয়ায় দারুণ উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে কথা প্রকাশ পেয়েছে তার নিজের বক্তবেই। এই স্থল সীমান্ত চুক্তিকে তিনি তুলনা করেছেন বার্লিনের প্রাচীরের পতনের সঙ্গে। স্থানীয় একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাত্কারে মোদী এ কথা বলেন। এই সীমান্ত চুক্তি বিল পাসের পরই আগামী ৬ জুন দুই দিনের সফরে ঢাকা আসছেন তিনি।

দ্য ট্রিবিউনকে দেয়া সাক্ষাত্কারে নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি আমরা নিষ্পত্তি করেছি। সকল পক্ষের আস্থা নিয়ে এটা করা হয়েছে। মোদী বলেন, গণমাধ্যমগুলো অনুধাবন করতে পারেনি আসলে কত বড় অর্জন এটি। এটি বিশ্বের অন্য কোথাও হলে বার্লিন প্রাচীর পতনের মতো বড় উদাহরণ বলেই উল্লেখ করা হতো।
ট্রিবিউনকে দেয়া সাক্ষাত্কারে মোদী আরো বলেন,  আমাদের উন্নয়ন ভাগাভাগি করার বার্তা এখানে বাস্তবায়িত হওয়ায় সব প্রতিবেশীদের মানসিকতায় নাটকীয় পরিবর্তন এসেছে। এছাড়া এখানে বাস্তবিক ও ফলপ্রসূ কূটনীতিও রয়েছে।

প্রসঙ্গত, দুই দেশের মধ্যে ৪১ বছর ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি বিল চলতি মাসের প্রথম সপ্তাহে ভারতের পার্লামেন্টের দুই কক্ষে সর্বসম্মতিতে পাস হয়েছে। দুই দেশের মধ্যে ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় এবং সাড়ে ছয় কিলোমিটার সীমান্ত চিহ্নিত করাই এই স্থল সীমান্ত চুক্তির লক্ষ্য। ছিটমহলগুলোর মধ্যে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি (৭১১০ একর জমি) এবং বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি (১৭১৬০ একর) জমি বিনিময় হবে। অপদখলীয় জমির মধ্যে মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ রাজ্যের অধীন সীমান্তে ২০০০ একর জমি এবং আসামের ২৬৮ একর জমির অধিকারী হবে বাংলাদেশ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ