1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

সৌদি আরবগামী ফ্লাইট চালু আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৬১ Time View

নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সৌদি আরবরে সঙ্গে আবারও ফ্লাইট চালু করছে বাংলাদেশ। আজ বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইটগুলো নিয়মিত চলাচল করবে।

এর আগে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতের টিকিট দেয়া হবে।

টিকিট পেতে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ দেয়া সূচি অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

গত রবিবার (৩ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, করোনার নতুন প্রজাতি ঠেকানো ও চলমান অবস্থার আরও উন্নতির জন্য দুই দফায় আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে সৌদি আরব। এ সময়ে শুধু আকাশ নয়, স্থল ও জল পথেও সৌদি প্রবেশ স্থগিত করা হয়।

গত ২৮ ডিসেম্বর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে আগে গত ২১ ডিসেম্বর জারি করা হয় প্রথম নিষেধাজ্ঞা। বর্তমানে পরিস্থিতি অনেকটা উন্নতি হওয়ায় তা প্রত্যাহার করল দেশটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ