1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

‘সোমবার থেকে শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ২০৩ Time View

নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, “আগামী সোমবার থেকে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে aiusdjasdফেরি চলাচল পুরোপরি স্বাভাবিক হচ্ছে।”

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান নৌমন্ত্রী।

তিনি জানান, ঈদে ঘরমুখী মানুষ শিমুলিয়া ঘাট দিয়ে নির্বিঘ্ণে যাতায়াত করতে পারবে।

শিমুলিয়া-কাওরাকান্দি রুটে বর্তমানে দুটি চ্যানেল দিয়ে ওয়ানওয়ে পদ্ধতিতে দুটি ফেরি চলাচল করছে। এর মধ্যে পালেরচর-মাঝিকান্দি চ্যানেল দিয়ে ফেরি যাচ্ছে কাওরাকান্দি ঘাটে। অপরদিকে লৌহজং-হাজরা চ্যানেল দিয়ে ফেরি যাচ্ছে শিমুলিয়া ঘাটে।

বর্তমানে তিনটি রো রো ফেরি, পাঁচটি কে-টাইপ ফেরি ও দুটি ডাম্প নিয়ে মোট ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আর এ ফেরিগুলো চলাচল করছে দুটি নৌ-চ্যানেল দিয়ে ওয়ানওয়ে পদ্ধতিতে।

লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট স্বাভাবিক না হওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দুটি চ্যানেল ব্যবহার করে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুট চালু রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ