1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ

সোনালী ব্যাংকে ফেরানো হল শওকত আলী খানকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

আগের চুক্তির অবশিষ্ট মেয়াদ সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারবেন শওকত আলী খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নিয়োগ বাতিলের এক সপ্তাহের মাথায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে মো. শওকত আলী খানকে ফিরিয়ে আনল সরকার।

তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ গত ১৯ অক্টোবর বাতিল করেছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সোমবার আরেক আদেশে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এর ফলে আগের চুক্তির অবশিষ্ট মেয়াদ সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারবেন শওকত আলী খান।

ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সাফায়াত হোসেন পাটওয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমাদের এমডি শওকত স্যারকে ফেরত আনা হয়েছে, তিনিই এখন এমডি।’’

শওকত আলী খান আগে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ২০২৪ সালের ৩০ অক্টেবর তাকে চুক্তিতে তিন বছরের জন্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

এক বছর বাকি থাকতেই গত ১৯ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এর ফলে ২০ থেকে ২৬ অক্টোবর বিকেল পর্যন্ত সোনালী ব্যাংক ছিল এমডিবিহীন। এখন শওকত আলীকেই আবার ফিরিয়ে আনা হল।

জাপান চুক্তি ও বিগ-বি: আগামীর শিল্প সম্ভাবনা

একটি দেশের ওপর ভর করা রেমিটেন্স কতটা নিরাপদ

বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ