1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি সিনেমা এলেই কি হলগুলো বাঁচবে স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে

সোনার দাম কমল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
  • ১২৩ Time View

দুই মাসের ব্যবধানে সোনার দাম কমল।  প্রতি ভরি ভালো মানের সোনার দাম এক হাজার ২২৫ ঢাকা কমেছে।  এখন প্রতি ভরি সোনার দাম পড়বে  ৪৭ হাজার ১৮১ টাকা। অন্যান্য মানের সোনার দামও ভরিতে এক হাজার টাকার বেশি কমেছে।image_95632_0

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার থেকে নতুন দর কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে সোনার দর কমানো হয়েছে।

বর্ষা মৌসুমে বিয়েসহ অন্যান্য উৎসব কম থাকায় সোনার বাজারে কিছুটা মন্দা চলছে। দাম কমানোয় ক্রেতারা আকৃষ্ট হবেন বলে ব্যবসায়ীরা আশা করছেন।

এর আগে গত ২২ জুন প্রতি ভরি ভালো মানের সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৪৮ হাজার ৪০৫ টাকা ৬০ পয়সা নির্ধারণ করেছিল বাজুস। রোববার তা কমিয়ে ৪৭ হাজার ১৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের, অর্থ্যাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১৮১ টাকা (প্রতি গ্রাম ৪০৪৫ টাকা), ২১ ক্যারেট ৪৫ হাজার ৪৬ টাকা ৩৬ পয়সা এবং ১৮ ক্যারেটের দাম ৩৮ হাজার ৪৫৬ টাকা ২০ পয়সা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে ২৬ হাজার ২৪৪ টাকা ভরি হয়েছে।

প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ১ হাজার ১৬৬ টাকায় অপরিবর্তিত রয়েছে।

রোববার পর্যন্ত দর ছিল প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের, অর্থ্যাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৪০৫ টাকা ৬০ পয়সা (প্রতি গ্রাম ৪১৫০ টাকা), ২১ ক্যারেট ৪৬ হাজার ২৪৭ টাকা ৭৬ পয়সা এবং ১৮ ক্যারেটের দাম হয়েছে ৩৯ হাজার ৬৫৭ টাকা ৬০ পয়সা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ২৭ হাজার ৪১০ টাকা ৪০ পয়সা।

এ হিসাবে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দর এক হাজার ২২৫ টাকা, ২১ ও  ১৮ ক্যারেট এক হাজার ২০১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দর এক হাজার ১৬৬ টাকা কমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ