1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩
  • ১৭২ Time View

সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাতের দিকে হঠাৎ-ই শ্বাসকষ্ট বেড়ে যায়। তার সঙ্গে বেড়ে যায় হৃদস্পন্দন। মহানায়িকাকে দ্রুত ইনটেন্সিভ কেয়ার বা নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে স্থানান্তর করা হয়। জরুরি তলব করা হয় ডাক্তারদের। খবর জি নিউজের।

সুচিত্রা সেনের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সমস্ত সদস্যকে নার্সিংহোমে ডেকে পাঠানো হয়। নার্সিংহোম সূত্রে জানা গেছে তাঁর ফুসফুসে পানি জমেছে। তাঁর বুকের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা।  কিডনি ও হার্টের অবস্থাও ভালো নয়। রাতে দুই নাতনি রিয়া সেন ও রাইমা সেন সুচিত্রাকে দেখতে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ