1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬৮ Time View

ইরানের সঙ্গে পরবর্তী ধাপের শান্তি আলোচনায় অংশ নিতে পূর্বপরিকল্পিত সুইজারল্যান্ড সফর বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের এক মুখপাত্র ভ্যান্সের এই সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আলোচনার পরবর্তী ধাপের কিছু অমীমাংসিত লজিস্টিক বা কৌশলগত জটিলতার কারণে আজ রাতে তিনি আর সুইজারল্যান্ড যাচ্ছেন না।

হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট তার সংবাদ সম্মেলনে যেমনটা বলেছিলেন যে, আসন্ন টেকনিক্যাল বা কারিগরি আলোচনার পরিকল্পনা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে প্রথম সুযোগেই রওনা হওয়ার জন্য মার্কিন প্রতিনিধিদল সম্পূর্ণ প্রস্তুত ছিল। কিন্তু এই ধরনের দ্বিপাক্ষিক আলোচনার লজিস্টিকস কখনোই সহজ বা অনুমানযোগ্য হয় না। আপাতত ভাইস প্রেসিডেন্ট আজ রাতে যাত্রা করছেন না এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ামাত্রই তা গণমাধ্যমকে জানানো হবে। তবে যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব এই কারিগরি আলোচনা শুরু করতে আগ্রহী।

এর আগে গত বৃহস্পতিবার জেডি ভ্যান্স নিজেই সুইজারল্যান্ড ভ্রমণের ইচ্ছার কথা জানিয়েছিলেন, যদিও যাত্রার সঠিক সময় নিয়ে তখনো কিছুটা অনিশ্চয়তা ছিল। তিনি উল্লেখ করেছিলেন যে, ইরানের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে এই সপ্তাহান্তেই কারিগরি আলোচনা শুরু হতে পারে এবং মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি ব্যক্তিগতভাবে সব রকম প্রস্তুতি নিচ্ছেন।

তবে শেষ মুহূর্তে হোয়াইট হাউসের এই সফর স্থগিতের ঘোষণা চলমান শান্তি প্রক্রিয়ায় নতুন কোনো নাটকীয়তার ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ