1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬
  • ১৫৩ Time View

1989প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একদিনের সফরে সিলেট পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

এর পরপরই প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন।

এখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা কামরান, মিনা চৌধুরী, নাজমিন হোসেন, শামসুন নাহার মিনু প্রমুখ।

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন।

এই মাজার জিয়ারত শেষে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরের মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি উৎসবে যোগ দেবেন।

ওই অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউসে বিশ্রাম ও মধ্যাহৃভোজ শেষে বিকেল ৩টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষন দেবেন। আলিয়া মাদ্রাসার জনসভা শেষে তিনি সরাসরি ওসমানি বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে প্রধানমন্ত্রী সফরসূচি সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ