1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

সিরিয়া থেকে কিছু সরঞ্জাম সরিয়ে নিয়েছে মার্কিন সামরিক বাহিনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯
  • ৭১ Time View

মার্কিন সামরিক বাহিনী সিরিয়া থেকে কিছু সরঞ্জাম সরিয়ে নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রত্যাহারের নির্দেশ বলবৎ রয়েছে এমন খবরের পর এসব সরঞ্জাম সরিয়ে নেয়া হয়। বৃহস্পতিবার এক প্রতিরক্ষা কর্মকর্তা একথা জানান।
ওই কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘সিরিয়া থেকে কিছু সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়ার খবর আমি নিশ্চিত করছি। তবে নিরাপত্তার কারণে এখন আমি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারছিনা।’
গত ১৯ ডিসেম্বর ট্রাম্প সিরিয়া থেকে আমেরিকান সব সৈন্য প্রত্যাহার করে নেয়ার আকস্মিক ঘোষণা দেন। তার এমন ঘোষণার পর মার্কিন প্রতিরক্ষা প্রধান জিম ম্যাটিস পদত্যাগ করেন। ট্রাম্পের ঘোষণার পর থেকেই প্রশাসনিক কর্মকর্তারা সে মোতাবেক পদক্ষেপ নিচ্ছে এবং পরিকল্পনা মতো এগিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক দিনগুলোর সরঞ্জাম সরিয়ে নেয়ার বিষয়ে সিএনএন প্রথম প্রতিবেদন প্রকাশ করে। সিরিয়া অভিযান সংশ্লিষ্ট এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনটি তৈরী করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ