1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের

‘সারা বছরই ভোটার হওয়া যাবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০১৪
  • ১২৮ Time View

election_commisionনির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, ভোটার তালিকা হাল নাগাদ করার আইনটি সংশোধন করা হবে। আইন সংশোধনের পর ভোটার হওয়ার যোগ্যরা সারা বছরই ভোটার হতে পারবেন।

শনিবার সকাল ১১টার দিকে গাজীপুরের কাপাসিয়ায় ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ করার কাজ সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাবেদ আলী বলেন, আইন অনুযায়ী বর্তমানে ভোটার তালিকা হাল নাগাদ করার ক্ষেত্রে প্রতিবছর ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে কেবল তারাই ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন। কিন্তু একদিন পরে যার জন্ম হয় তাকে এক বছর অপেক্ষা করতে হয়। এ কারণে আমরা ভোটার তালিকা হাল নাগাদ করার চেষ্টা করছি। তাহলে সবাই সময় হলেই ভোটার হতে পারবে।

তিনি বলেন, কেউ বাদ পড়লে নাম অন্তর্ভুক্ত করা যাবে, কিন্তু একজনও ভুয়া ভোটার নাম অন্তর্ভুক্ত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় নির্বাচন কমিশনার কাপাসিয়া বাজারের বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলেন। যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাদের সবাই যাতে ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন সেজন্য সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান ও কাপাসিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ