1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সারাদেশ থেকে বিচ্ছিন্ন রাজধানী ঢাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫
  • ১১৬ Time View

bus dhormoghot৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কর্মসূচিকে কেন্দ্র করে রবিবারের ন্যায় সোমবারও সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন রয়েছে রাজধানী ঢাকা। সারাদেশে বন্ধ রয়েছে ঢাকামুখী সব যান চলাচল।

এর আগে রবিবার সকাল থেকে দেশের প্রায় সব এলাকা থেকে ঢাকামুখী বাস, লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিকে ঘিরে সংঘাতের আশংকায় প্রশাসনের ইঙ্গিতে এসব যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাজধানীর অভ্যন্তরীণ সড়কেও গণপরিবহণ চলাচল বন্ধ রয়েছে। রাজধানীতে সিএনজিচালিত কিছু অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে।

সকাল ১০টায় গাবতলী, যাত্রাবাড়ি ও মহাখালী বাস স্ট্যান্ড ঘুরে দেখা গেছে, বাইরে থেকে বাস আসা বন্ধ। একইভাবে যাত্রীর অভাবে এসকল বাস টারমিনাল থেকে ঢাকা ছেড়ে যায়নি কোন বাস।

পুলিশের একটি সূত্র জানায়, কর্তৃপক্ষের নির্দেশেই বাস মালিক সমিতিকে ঢাকামুখী বাস বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছে নাশকতার আশঙ্কা এবং প্রশাসনিক নির্দেশনার কারণে বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে।

রবিবার সকাল থেকে রাজশাহী, রংপুর, নাটোর ও পটুয়াখালী, মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। নাশকতার আশঙ্কায় বাস চলাচল বন্ধ করে দেয় ওইসব জেলার বাস মালিকরা। রবিবার সকাল থেকে ওইসব জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। এদিকে হঠাৎ করে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পরেছেন সাধারণ যাত্রীরা।

এদিকে ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের কর্মসূচিকে কেন্দ্র বাসের পাশাপাশি বন্ধ হয়ে গেছে ঢাকামুখী লঞ্চ চলাচলও। রবিবার সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেশের দক্ষীণ অঞ্চল থেকে কোনো লঞ্চ আসেনি। নাশকতার আশঙ্কায় লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে বলে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ