1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ন্ত্রণে বিটিআরসি আশানুরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ১৭১ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ঘেটে অপরাধী শনাক্তের ব্যপারে বিটিআরসি থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।asddasdas

শহীদুল হক বলেন, ফেসবুক, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হলে বিটিআরসির সহাযোগিতা নিতে হয় পুলিশকে। কিন্তু বিটিআরসি পুলিশের চাহিদা অনুযায়ী সহযোগিতা করতে পারে না। এজন্য অনেক ক্ষেত্রে অপরাধীর পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

রোববার দুপুরে আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশের বাদক দলের এক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান ।

দলীয় কোন্দল দেখা দিলে তা দলীয়ভাবেই মীমাংসা করার জন্য সব রাজনৈতিক পক্ষকে আহবান জানান পুলিশ মহাপরিদর্শক। এসময় শিল্পাঞ্চলে মালিক-শ্রমিক উভয়ের স্বার্থ সংরক্ষণের জন্য শিল্প পুলিশের সকল সদস্যকে সজাগ থাকার নিদের্শ দেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প পুলিশের ডিআইজি আব্দুস সালাম, ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, শিল্পাঞ্চল পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ