1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৬ Time View

সাভার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ (বাসস) : সাভারে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জ থেকে একটি প্রাইভেটকার যোগে একই পরিবারের ৩ জন সাভারের রাজফুলবাড়িয়া এলাকার উদ্দেশে রওনা হয়। পরে তাদের পাইভেট কারটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে পৌছলে চাকা ফেটে যায়। এতে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী আইল্যান্ডের উপরে উঠে দুমড়ে মুচড়ে যায়।
এ সময় প্রাইভেটকারে থাকা ৩ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর আরশেদ আলী নামের এক বৃদ্ধ (৮৫) মারা যান। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ