1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালকসহ গ্রেফতার ২৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৬ Time View

1202সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক শেখ কামরুজ্জামান মুকুলসহ ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক শেখ কামরুজ্জামান মুকুলসহ জামায়াতের তিনজন এবং বিভিন্ন মামলার ২১ জন আসামি রয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, রোববার রাতে শহরের বড় বাজার এলাকা থেকে মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক শেখ কামরুজ্জামান মুকুলকে আটক করা হয়েছে।

তবে স্বতন্ত্র প্রার্থী ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুখ খান মিঠুর নির্বাচনী প্রচারণা চলানোর সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করছেন এ প্রার্থী।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, অভিযান চালিয়ে সদর থানায় ১২ জন, কলারোয়ায় চারজন, তালায় কালিগঞ্জে দুইজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় থেকে একজনকে গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ