1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

সাজাপ্রাপ্ত ইসরাইলি গোয়েন্দাকে তেল আবিব পাঠাচ্ছে আমেরিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪৫ Time View

ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গোয়েন্দাবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত মার্কিন নৌবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা জনাথন পোলার্ডকে তেল আবিব পাঠাচ্ছে ওয়াশিংটন। ১৯৮৬ সালে ইসরাইলের পক্ষে আমেরিকার গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার অভিযোগে পোলার্ডের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মার্কিন আদালত। কিন্তু সেই রায় উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন তাকে ইসরাইলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন বিচার বিভাগের প্যারোলে কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরাইল।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল সফরের জন্য জনাথনের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী আমেরিকায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রন ডারমরের দায়িত্বশীলতা এবং আন্তরিকতার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। শিগগিরিই পোলার্ডকে ইসরোইলে দেখা যাবে বলে প্রধানমন্ত্রী আশা করেন।

ইসরাইলের আরো কয়েকজন কর্মকর্তা বলেছেন জনাথন পোলার্ডকে মুক্তি দেয়ার কারণে তাকে ও তার পরিবারকে এখন ইসরাইলে স্বাগত জানাতে আর কোনো বাধা থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ