1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

সাগর-রুনি হত্যাকাণ্ড: গোয়েন্দা নজরদারিতে সন্দেহভাজনরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১২
  • ২১১ Time View

চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঘাতকরা প্রথমে মেহেরুন রুনিকে, পরে সাগর সরওয়ারকে হত্যা করে।

বৃহস্পতিবার ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম এতথ্য জানান।

‘বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা এ বিষয়ে নিশ্চিত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বেশ কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছি। তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছে।’

খুনীরা বিদেশে পালিয়ে যাবে না এমন নিশ্চয়তা কী জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশের নজরদারির বাইরে যেন সন্দেহভাজনরা যেতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সন্দেহভাজনদের মধ্যে মিডিয়াকর্মী আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বেশ কয়েক পেশার লোক সন্দেহের তালিকায় রয়েছে।’

তিনি জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তে অধিক জনবল ও সামর্থ্য নিয়োজিত করেছে ডিএমপি।

উল্লেখ্য, গত শনিবার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ তাদের পশ্চিম রাজাবাজারের ভাড়াবাসায় পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ