1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার

সাগরের অধিকার নিয়ে তুরস্ক আপোস করবে না : এরদোগান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৬৬ Time View

কৃষ্ণ সাগর, এজিয়ান ও ভূমধ্যসাগরে তুরস্ক তার অধিকার ফিরে পাওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন তা করতে বদ্ধপরিকর বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ভূমধ্যসাগরের জলসীমার নিয়ন্ত্রণ নিয়ে গ্রীসের সঙ্গে তীব্র উত্তেজনা চলছে তুরস্কের।

সেলজুক তুর্কিদের বায়জান্টাইন সম্রাজ্যের বিরুদ্ধে মালাজগার্ট বিজয়ের ১১ শত বর্ষপূর্তি উপলক্ষে এক সম্মেলনে তিনি আঙ্কারার প্রতিপক্ষকে কোন ভুল পদক্ষেপ না নিতে হুঁশিয়ারি দেন।

এরদোগান জানান, যে কোন ভুল তাদের ধ্বংস ডেকে আনবে। আমরা আমাদের কোন বিষয় নিয়ে আপস করব না, আমাদের যা প্রয়োজন তা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা অন্য কারোর ভূখন্ড, সার্বভৌমত্ব বা ইচ্ছাতে নজর দিচ্ছি না তবে যা আমাদের তাতে ছাড় দেব না।

এরদোগান গ্রিসকে এমন সব ভুল এড়িয়ে চলার আহ্বান জানান যা তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে।

সূত্র : রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ