1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সাকিব হতাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২
  • ১৪৪ Time View

পাকিস্তানের কাছে গ্রুপের শেষ ম্যাচে সাকিব আল হাসান ৮৪ রানের অসাধারণ একটি ইনিংস খেলে দর্শকদের মন জয় করেছেন। তার অনবদ্য ইনিংসে ভর করে ১৭৫ রানের সংগ্রহ নিয়েও খেলায় জিততে পারেনি বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের কাছে আট উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। দলের এমন পরাজয়ে অনিন্দ্য ইনিংস খেলেও তৃপ্তি পাচ্ছেন না সাবেক অধিনায়ক। বিশ্বকাপ ভেন্যু শ্রীলঙ্কা থেকে দেশের উদ্দেশ্যে রওয়ান হওয়ার আগে বাঁহাতি অলরাউন্ডারে কন্ঠে ছিলো হতাশা। সাকিবের সাক্ষাৎকারটি সংক্ষিপ্তাকারে  পাঠকদের জন্য তুলে ধরা হলো।

প্রশ্ন: এমন একটা ইনিংস খেলার পর হেরে যাওয়া কতটা হতাশার?

সাকিব: খুবই হতাশার। দল না জিতলে এ ধরণের ইনিংস খেলে পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যায় না। যদি আমার দিক থেকে চিন্তা করি তাহলে খুশি। কিন্তু দিন শেষে এটা দলীয় খেলা এবং হেরে যাওয়াটা হতাশাজনক।

প্রশ্ন: শতক করার কোন পরিকল্পনা ছিলো?

সাকিব: শতক করবো এমন কিছু মনে ছিলো। চেষ্টা ছিলো দলের জন্য যত বেশি স্কোর করা যায়। যতক্ষণ উইকেটে ছিলাম দলের জন্য খেলেছি।

প্রশ্ন: আপনার এই ইনিংসটাকে কিভাবে মূল্যায়ন করবেন?

সাকিব: যতটা মনে পড়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা আমার সেরা ইনিংস। এই ভার্ষনে শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে ইনিংসটি খেলেছি। আমি খুশি।

প্রশ্ন: অন্যদের কাছ থেকে আরও কিছু রান এলে দলের সংগ্রহ আরও বড় হতে পারতো কি না?

সাকিব: এরচেয়ে বেশি খেলার সুযোগ ছিলো না। তামিম এবং মুশফিকের সঙ্গে আমাদের যে জুটি হয়েছে তাতে আমি খুশি। তারা দু’জন আমাকে খুব ভালো সাপোর্ট দিয়েছে।

প্রশ্ন: খেলাটা কোথায় হেরেছেন?

সাকিব: আমাদের সামনে দুটো সহজ উইকেট নেওয়ার সুযোগ এসেছিলো। কিন্তু আমরা সুযোগটা কাজে লাগাতে পারিনি। যদি তা করতে পারতাম তাহলে ১৭৫ রান চেজ করা তাদের জন্য সহজ হতো না।

প্রশ্ন: দুটো ম্যাচ খেলে কোন উইকেট পাননি। বোলিং নিয়ে কি কিছুটা চিন্তিত?

সাকিব: আমার মনে হয় আমি ভালো বল করেছি। পিচে স্পিনারদের জন্য কোন সুবিধা ছিলো না। আমার মনে হয় বোলিং ঠিকই আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ