1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

সাউথইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি বন্ড ইস্যু করে ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। বন্ডটির নাম-সাউথ ইস্ট ব্যাংক ৬ষ্ঠ সাব-অর্ডিনেটেড বন্ড। ব্যাংকটিকে এই বন্ড ইস্যুর অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩১ তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এটি সম্পূর্ণভাবে অবসায়িত হবে। এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরযোগ্য নয়। এটি আনসিকিউরড বন্ড অর্থাৎ এর বিপরীতে কোনো জামানত থাকবে না। এর কুপন রেট তথা সুদের হার হবে রেফারেন্স রেট প্লাস ৩ শতাংশ।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের মধ্যে বরাদ্দ করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে সাউথইস্ট ব্যাংক পিএলসি ব্যাসেল-৩ এর আওতায় তার টিয়ার-টু মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর এর ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

বন্ডটি দেশের দুই স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ