1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

সাংবাদিক লাঞ্ছনা: ইসির প্রকল্প থেকে বারীকে প্রত্যাহার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ২০৭ Time View

দুই সংবাদকর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত উপসচিব আবদুল বারীকে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট প্রকল্প থেকে সরিয়ে দেয়া হয়েছে।uygaudasd

‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সর্ভিসেস (আইডিইএ)’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালকের পদ থেকে তাকে সরিয়ে পরবর্তী পদায়নের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার এই আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৯ আগস্ট আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রকল্প কার্যালয়ে সংবাদ সংগ্রহের জন্য যান বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরাপারসন রিপু আহমেদ। সেখানে তাদের লাঞ্ছিত করেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

মারধরের সময় ১০-১৫ জন কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে নিজের কক্ষে আবদুল বারী ওই দুই সাংবাদিকদকে হুমকি দিয়ে বলেছিলেন, তাদের অবস্থা করা হবে প্রবীর সিকদারের মতো।

ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি এরই মধ্যে নির্বাচন কমিশনে প্রতিবেদন জমা দিয়েছে।

এর আগে লাঞ্ছনাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বারীকে সরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছিলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ