1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৮ Time View

বাংলাদেশ বিমান, অফিস-আদালত, কোট-কাচারিসহ- সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন সংসদ। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে অনেক জ্ঞানপাপী আছেন যারা বাংলা ভাষাকে উপেক্ষা করে ইংরেজি ভাষাকে লালন করে। এ সমস্ত জ্ঞানপাপীদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। বাংলা ভাষাকে ছোট করলে বাংলাদেশ কখনও এগিয়ে যেতে পারবে না। কারণ যে ভাষা প্রতিষ্ঠিত করতে আমাদেরকে প্রাণ দিতে হয়েছে।

তারা বলেন, যে ভাষা আমরা আমাদের গর্ভধারিণী মায়ের কাছ থেকে প্রথম শেখি সেই ভাষাকে যারা অবজ্ঞা করে ইংরেজি স্টাইলে বাংলা বলার চেষ্টা করে তারা কখনও বাংলাদেশকে বিশ্বাস করে না।

আয়োজক সংগঠনের সভাপতি শেখ মো. আব্দুর রাজ্জাক শাকিলের সভাপতিত্বে মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক স্থায়ী সদস্য ড. একে আব্দুল মোমিন, বিশ্ব বাঙালি সম্মেলন কেন্দ্রের সভাপতি মো. আব্দুল খালেক, সংগঠনের উপদেষ্টা শেখ নওশের আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ