1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সব পত্রিকা মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করবে আশা তথ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮
  • ৫০ Time View

আগামীতে সব পত্রিকা মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নবম ওয়েজ বোর্ড গঠনের বিষয় জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
হাসানুল হক ইনু বলেন, ইলেক্ট্রনিক গণমাধ্যমকে মজুরি বোর্ড রোয়েদাদের আওতায় আনতে সরকারের সদিচ্ছার কোন অভাব নেই। ২০১৬ সালে এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সেই কমিটি কোন প্রস্তাব করেনি। তবুও আমরা হাল ছাড়িনি। ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে বোর্ড সুপারিশ করবে বলে নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে আমরা শুধু সাংবাদিক সহায়তা নীতি প্রণয়ন করেই ক্ষান্ত হইনি, আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করেছি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। বেসরকারি টেলিভিশন, রেডিও ও অনলাইন গণমাধ্যমের সুষ্ঠু বিকাশের লক্ষ্যে জাতীয় সম্প্রচার নীতিমালা, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করেছি এবং জাতীয় সম্প্রচার আইন প্রণয়নের কাজ চলছে।
সংবাদ সম্মেলনের শুরুতে হাসানুল হক ইনু নবম ওয়েজবোর্ড অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সহযোগিতার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম, ভারপ্রাপ্ত তথ্য সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ