1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

সনু-মিথিলা জম্পেশ আড্ডায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৮৯ Time View

গতমাসে কাঁটাতার পেরিয়ে সৃজিতের কাছে ফিরেছেন মিথিলা ও আইরা। আপাতত আছেন সেখানেই। এরই মধ্যে ‘মায়া’ নামের কলকাতার একটি সিনেমার কাজ শেষ করেছেন মিথিলা।

অন্যদিকে, নতুন কয়েকটি সিনেমা আর সিরিজের প্রস্তুতি নিচ্ছেন টলিউডের নির্মাতা সৃজিত মুখার্জি।

কাজ ও সংসার মিলিয়ে ভালোই কাটছে এই দুই তারকার সময়। এর সঙ্গে যোগ হলো বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমের আড্ডা। সঙ্গে ছিল জম্পেশ নৈশভোজও।

আড্ডারত সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন সৃজিত। ছবিতে সোনু এবং তার স্ত্রী মধুরিমা নিগমের সঙ্গে দেখা যাচ্ছে সৃজিত এবং তার স্ত্রী মিথিলাকে। চারজনের পোশাকেই কম-বেশি নীলের ছোঁয়া।

ছবির ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘প্রিয় সোনুর সঙ্গে স্মরণীয় সংগীত, দারুণ আড্ডা এবং অসামান্য নৈশভোজ।’

কবে, কে কার বাড়িতে অতিথি হয়েছিলেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি সৃজিত। তবে গত ৩০ জুলাই ৪৮-এ পা রাখেন সোনু। অনেকেই মনে করছেন, এই উপলক্ষেই বিশেষ এ আয়োজন হয়েছিল।

এদিকে, সৃজিতের সঙ্গে সোনু নিগমের সখ্যতা নতুন নয়। একাধিকবার জুটি বেঁধেছেন তারা। ২০১৩ সালে সৃজিতের ‘মিশর রহস্য’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছিলেন সোনু। ২০১৯ সালে ‘গুমনামি’ সিনেমায় সোনুর কণ্ঠে শোনা যায় ‘সুভাষজি’ শিরোনামের গানটি। স্বাভাবিক কারণে নেটিজেনরাও মন্তব্য করে জানতে চেয়েছেন, তারা কি আবারো একসঙ্গে কাজ করতে যাচ্ছে? যদিও এ প্রশ্নের উত্তর এখনো মিলেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ