1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি সিনেমা এলেই কি হলগুলো বাঁচবে স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে

সংলাপের গতি শ্লথ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০১৩
  • ২৩০ Time View

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপ প্রক্রিয়া খুব ধীরে এগোচ্ছে। এক পক্ষ অন্য পক্ষের অবস্থান ঠিক বুঝে উঠতে পারছে না। তবে প্রধান দুই দল পরস্পরের কাছাকাছি পৌঁছার যে চেষ্টা করছে তার প্রশংসা করেন তিনি। আগামী ২৬ ও ২৭শে মে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পার্টনারশিপ ডায়ালগকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে সংলাপে বিদেশীদের মধ্যস্থতা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মজিনা বলেন, মানুষ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। নিজেদের উদ্যোগেই সংলাপ করতে হবে। বাইরের কারও মধ্যস্থতায় নয়। আর সংলাপের মাধ্যমেই যাবতীয় সমস্যার সমাধানের পথ খুঁজে নিতে হবে। তবে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহায়তায় আগ্রহী বলে জানান তিনি। এতে এক প্রশ্নের জবাবে ড্যান মজিনা সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র কোন ধরনের সহিংসতা সমর্থন করে না। রাজনীতির মাঠে সব খেলোয়াড়েরই মত প্রকাশের অধিকার রয়েছে। সরকারকে এমন পরিবেশ তৈরি করতে হবে যেন বিরোধী দল অবাধে তাদের কার্যক্রম চালাতে পারে। একই সঙ্গে বিরোধী পক্ষকেও সহিংসতা ছাড়া কার্যক্রম পরিচালনা করতে হবে। পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর চিঠির বিষয়ে জানতে চাইলে ড্যান মজিনা বলেন, ট্রেড ইউনিয়ন করার বিষয়ে উত্তর সবার জানা আছে। তবে আমি এটুকু বলতে পারি যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে। টিকফা চুক্তির বিষয়ে তিনি বলেন, চুক্তিটি সই হলে ব্যবসা-বাণিজ্যে দু’দেশই লাভবান হবে। ভারত, শ্রীলঙ্কা বহু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ ধরনের চুক্তি রয়েছে। আসন্ন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পার্টনারশিপ ডায়ালগে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংলাপ, নিরাপত্তা, বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নের বিষয় গুরুত্ব পাবে বলে জানান ড্যান মজিনা। দেশের গার্মেন্ট শিল্পে সামপ্রতিক সময়ে সংঘটিত অগ্নিকাণ্ড, ভবন ধস এবং শ্রমিকদের নিরাপত্তাহীনতার বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আলোচনায় আসবে বলে আভাস দেন মার্কিন রাষ্ট্রদূত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ