1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

সংজ্ঞা হারালেন অসুস্থ হিলারি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২
  • ২৪১ Time View

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পেটের পীড়ায় আক্রান্ত হয়ে আল্প কিছুক্ষণের জন্য সংজ্ঞা হারিয়েছেন।

তবে তিনি সুস্থ হয়ে উঠছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ রেইনস শনিবার এক বিবৃতিতে জানান, “পাকস্থলীর ভাইরাসে আক্রান্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী পানিশূন্যতায় ভোগেন এবং সংজ্ঞা হারিয়ে ফেলেন।”

গত সপ্তাহের শেষদিকে পেটের পীড়ায় অসুস্থ হয়ে পড়েন হিলারি ক্লিনটন। এ কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সফর বাতিল করেন তিনি।

বিবৃতিতে রেইনস বলেন, “তিনি বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।”

যুক্তরাষ্ট্রের উপ সরকারি পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন এবং আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ