1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট

শেষ বলের নাটকীয়তায় চেন্নাইকে হারাল পাঞ্জাব

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৯৫ Time View

শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রানের। বোলার ‘নতুন মালিঙ্গা’ খ্যাত মাথিশা পাথিরানা। শেষ বলে জয়ের জন্য পাঞ্জাবের প্রয়োজন ছিল ৩ রান। ব্যাটার সিকান্দার রাজা এই সময় চরম বুদ্ধিমত্তার পরিচয় দেন। পাথিরানার স্লোয়ার বলটি স্কয়ার লেগে ঠেলে দৌড়ে ৩ রান নিয়ে নেন পাঞ্জাবের দুই ব্যাটার। রুদ্ধশ্বাস এক ম্যাচের অসাধারণ পরিণতি। ৭ বলে ১৩ রানে অপরাজিত থাকেন রাজা। চরম নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় তুলে মাঠ ছাড়ে পাঞ্জাব কিংস।
রোববার (৩০ এপ্রিল) ২০১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৫০ রানের ওপেনিং জুটিতে শুরুটা দারুণ হয় পাঞ্জাবের। ওপেনার প্রভসিমরান সিংয়ের ২৪ বলে ৪২ আর চার নম্বরে নামা লিয়াম লিভিংস্টোনের ২৪ বলে ৪০ রানের বিস্ফোরক ইনিংসে টার্গেটাকে খুব ছোট মনে হচ্ছিল। কিন্তু এই দুই ব্যাটার আউট হতেই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষদিকে দ্রুত আউট হয়ে যান স্যাম কারেন এবং জিতেশ শর্মা । কিন্তু তখনো উইকেটে ছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। শেষ পর্যন্ত রাজার বুদ্দিদীপ্ত ব্যাটিংয়ে বড় রান তাড়া করেই জয় নিশ্চিত করে পাঞ্জাব।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ১৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫২ বলে ৯২ রানের ঝড় তোলেন কনওয়ে। এছাড়া ৩১ বলে ৩৭ রান করেন ঋুতুরাজ গায়কোয়াড়। শিবাম দুবের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৮ রান। শেষ দিকের ব্যাটাররা বেশি রান করতে পারেননি। ১৩ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ