1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

‘শেরে বাংলার নামে নৌঘাটি করবো’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
  • ২০৫ Time View

hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পটুয়াখালী যেহেতু ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত, তাই আমরা এখানে নানা উন্নয়নমূলক কাজ করবো। পাশাপাশি এখানে একটি নৌ-ঘাটি করবো। যার নামকরণ করবো শেরে বাংলা’র নামে।”

মঙ্গলবার পটুয়াখালীর কলাপাড়ায় সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পাটুয়াখালীতে নৌ-ঘাটি করা হবে শের-ই-বাংলা’র নামানুসারে, যিনি সারা দেশের জন্য একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। যাতে ইতিহাসে তিনি চিরঞ্জীব হয়ে থাকেন।”

তিনি আরো বলেন, এখানে একদিকে যেমন সমুদ্র বন্দর হবে, সেই সাথে নৌবাহিনীর ঘাটি হবে। যাতে সুন্দরবন ও এই এলাকার জলদস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণে আসবে। তা ছাড়া নৌঘাটি এখানে থাকলে উপকূলীয় এলাকায় নিরাপত্তা উন্নত হবে। এতে প্রতিরক্ষা বাহিনীর উন্নয়ন কাজ আর ব্যহত হবে না।

শেখ হাসিনা বলেন, “আমরা এই এলাকায় জাহাজ ভাঙা শিল্প গড়ে তুলতে পারবো। পরিত্যক্ত জাহাজ এনে তা আবার পুনব্যবহার উপযোগী করে গড়ে তুলতে পারবো।”

প্রধানমন্ত্রী বলেন, “এখানে খাদ্য আমদানি-রপ্তানির জন্য রুট তৈরি করা হলে এলাকার অনেক উন্নতি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ