1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

শেখ হাসিনা বিশ্বে রোল মডেল: জ্যাকব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪৬ Time View

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি) বলেছেন, জীবন-জীবিকার সাফল্যে শেখ হাসিনা বিশ্বে রোল মডেল।

আজ চরফ্যাশনে রসুলপুর, আসলামপুর আমিনাবাদ ও এওয়াজপুরে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জ্যাকব বলেন, করোনা মোকাবেলা করে মানুষের জীবন-জীবিকার গতি সচল রাখাই ছিল সরকারের বড় সাফল্য। জননেত্রী শেখ হাসিনা করোনার মতো বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতি ও আর্থ-সামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সব দেশগুলোকে ছাড়িয়ে বিশ্বে অগ্রগতির অভূতপূর্ব সাফল্যের স্মারক বহন করেছেন। বিশ্বের দরবারে তিনি আজ উন্নয়নের রোল মডেল।

তিনি বলেন, শেখ হাসিনার সাফল্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ অনুকরণীয় রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। উন্নয়ন আর অগ্রগতির মহাসোপানে এগিয়ে চলছে বাংলাদেশ।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মো. জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সোলায়মান পণ্ডিত, আসলামপুর ইউপির চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম ও আওয়ামী লীগ সভাপতি নুরে আলম মাস্টারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ