1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

শেখ হাসিনাকে হাঙ্গেরি ও বেলারুশের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯
  • ৭৭ Time View

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ও বেলারুশের প্রধানমন্ত্রী সের্গেই রুমাস।

বাংলাদেশের নতুন সরকারকে আরও অভিনন্দন জানিয়েছে ডোমিনিকান রিপাবলিক। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান তার বার্তায় বলেন, হাঙ্গেরি দক্ষিণ এশিয়া অঞ্চলে উন্মুক্ত নীতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই নীতির প্রসার ঘটবে।

এছাড়া দুদেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বেলারুশের প্রধানমন্ত্রী সের্গেই রুমাস তার বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা বাড়বে।

এছাড়া বাংলাদেশের নতুন সরকার ও জনগণকে স্বাগত জানিয়েছে ডোমিনিকান রিপাবলিক। দেশটির দিল্লি দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী সরকারকে অভিনন্দন জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ