1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

শুভ জন্মদিন এরশাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৯৫ Time View

২০ মার্চ ৮৩ বছরে পা রাখলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালনের প্রস্তুতি নিয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

সকাল ১০টায় এরশাদের বারিধারাস্থ বাসভবন প্রেসিডেন্ট পার্কে জন্মদিনের কেক কাটবেন এরশাদ। এছাড়া সেখানে সংবর্ধনার আয়োজন করেছে পল্লীবন্ধু ফাউন্ডেশন।

বেলা ১টায় বনানী রাজউক মাঠে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সব অনুষ্ঠানেই হুসেইন মুহম্মদ এরশাদ উপস্থিত থাকবেন বলে তার প্রেস ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বাংলানিউজকে জানিয়েছেন।

এদিকে এরশাদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সোমবার সন্ধ্যা ৭টা থেকেই অগ্রিম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

উল্লেখ্য, হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ২০ মার্চ রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে লেখাপড়া শেষ করে ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন।

১৯৮২ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে (চিফ অব আর্মি স্টাফ) লেফটেন্যান্ট জেনারেল পদে আসীন হন। কিছু দিনের মধ্যেই তিনি বাংলাদেশের সামরিক শাসক হিসেবে আবির্ভূত হন। এরপর ১৯৮৬ সালে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন তিনি।

১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জেলে থাকা অবস্থায় এরশাদ রংপুরের ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫টিতেই জয়ী হন। এরপর ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৪টি ও কুড়িগ্রামের ১টিসহ মোট ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫টিতেই জয়ী হন। কিন্তু ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি।

সর্বশেষ, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগ দেন এরশাদ। এ নির্বাচনে রংপুর, কুড়িগ্রাম ও ঢাকার ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩টিতেই জয়ী হন তিনি।

৮২ বছর বয়সেও জাতীয় পার্টির নেতৃত্ব দিচ্ছেন এরশাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ