1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

শুক্রবার মুক্তি পাচ্ছে ফরীদির শেষ ছবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪
  • ১৪৮ Time View

humayonnnআগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির শেষ ছবি ‘এক কাপ চা’। এতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম আফজাল হোসেন।

ছবির প্রযোজক ফেরদৌস জানান, হুমায়ুন ফরীদি আমার প্রিয় একজন অভিনেতা। ‘এক কাপ চা’ ছবির ৩০টি বিশেষ চরিত্রে ৩০ জন বিশিষ্ট অভিনেতা অভিনয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন নায়করাজ রাজ্জাক, আলমগীর, শাকিব খান, দিঘীসহ অনেকে। তাদের মধ্যে ফরীদি ভাইও রয়েছেন। তবে আমার আরেক প্রিয় অভিনেতা এবং ঘনিষ্ঠ মানুষ আফজাল হোসেন তার ব্যস্ততার কারণে এ ছবিতে অভিনয় করতে পারেননি। তাই হুমায়ুন ফরীদির নাম ছবিতে আফজাল হোসেন রাখা হয়েছে। ফেরদৌস বলেন, ছবির নাম ‘এক কাপ চা’ আফজাল হোসেনেরই দেয়া।

তিনি জানান, বাসু চ্যাটার্জির মূল গল্পের কিছুটা পরিবর্তন করতে হয়েছে। কারণ গল্পে চরিত্র ছিল অন্য ধর্মের এবং এতে কলকাতার বিভিন্ন স্থানের নাম উল্লেখ ছিল। তাই চরিত্র এবং স্থানের নাম বদলাতে হয়েছে। ঢাকার বিভিন্ন রাস্তার নাম ব্যবহার করা হয়েছে।

ফেরদৌস বলেন, আমার খুব কষ্ট হচ্ছে। কারণ ছবিটি নিয়ে ফরিদী ভাইয়ের অনেক আগ্রহ ছিল। বাসু চ্যাটার্জি ছিলেন এ অভিনেতার প্রিয় একজন চলচ্চিত্রকার ও লেখক। তাই অধীর আগ্রহে তিনি ছবিটি দেখার জন্য অপেক্ষা করছিলেন। ২০১০ সালে ছবির শুটিং শুরু হয়। শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে। কিন্তু ফরিদী ভাই নেই। এরচেয়ে বড় কষ্ট আর কী হতে পারে।

অভিনেতা হুমায়ুন ফরীদি আশির দশকে ‘হুলিয়া’ নামে একটি মৌলিক গল্পের চলচ্চিত্রে অভিনয় করেন। এটি দিয়েই মূলত বড় পর্দায় তার আগমন। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মারা যান প্রখ্যাত এই অভিনেতা।

ছবিটির মূল তিন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৗস, মৌসুমী ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ