1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

শিক্ষামন্ত্রীর সঙ্গে ফের আলোচনায় বসছেন শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৫০ Time View

উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা গণঅনশন শুরু করেছেন। এমন পরিস্থিতিতে আজ রবিবার দুপুর ১টার দিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা ফের আলোচনা করবেন।

শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, মন্ত্রীকে আমাদের আন্দোলনের শুরু থেকে যা হয়েছে সব জানিয়েছি। তিনি আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে আমরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ দুপুরে আবারও আলোচনায় বসব। ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে।

রাতের ওই আলোচনায় শিক্ষামন্ত্রী অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করেন। এ ছাড়া উপাচার্যের পদত্যাগের যে দাবি তারা করছেন সেটি থেকে সরে আসার অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেন, তারা কোনোভাবেই উপাচার্যের পদত্যাগের দাবি থেকে সরে আসবেন না। সেই সঙ্গে এই দাবি না মানা পর্যন্ত তারা অনশন ভাঙবেন না।

এর আগে শনিবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ