1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫২ Time View

শিক্ষা প্রতিষ্ঠানসহ সয ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার সংক্রমণের কারণে আর যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে না হয়, সেজন্য অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নতুন শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রায় এক মাস বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর প্রথম দিনে নতুন কারিকুলামের আওয়ায় ষষ্ঠ শ্রেণির নতুন বইয়ে পাঠদানের পাইলটিং শুরু হলো। এর আওতায় দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়েছে।

পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, কঠোরভাবে সবাইকে স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। করোনার কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে আমরা চাই না।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজেরা করে করে শিখবে। যতটা সম্ভব ভালোভাবে তারা শিখবে। নতুন কারিকুলামে শিক্ষার্থী দক্ষ, যোগ্য হবে, মানবিক বোধ সম্পন্ন শিক্ষার্থীরা গড়ে উঠবে। আমাদের প্রচেষ্টা স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে শিক্ষার্থীদের নিয়ে যাব।

সরকারের উদ্দেশ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য- যতগুলো জাতীয় লক্ষ্য আছে তা অর্জন করা, শান্তিপুর্ণ সুখী সমৃদ্ধ দেশ গড়া। শিক্ষক ও অভিভাবকসহ সবার প্রতি আমার আহ্বান-পাইলটিং হচ্ছে কোথায় কোথায় সমস্যা আছে তা যেনও আমাদের জানানো হয়, আমরা যেন সঠিকভাবে প্রণয়ন করে সবচেয়ে ভালো কারিকুলাম প্রণয়ন করতে পারি। একবারেই যে পুরোপুরি লক্ষ্যে পৌছেঁ যাবো তা নয়। আমরা চেষ্টা করবো সবচেয়ে ভালো শিক্ষাক্রম যেন প্রণয়ন করতে পারি, শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে পারে এই কারিকুলামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ