1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত না থাকলে কলেজ বন্ধ : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪
  • ১৯১ Time View

nahid26শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত না থাকলে কলেজ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ও ক্লাস নিশ্চিত করতে হবে। নইলে ঐসব কলেজ বন্ধ করে দেয়া হবে।

শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘কলেজ নিয়ে আমার ভাবনা’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রায় ৩০০ কলেজ অধ্যক্ষ অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে কোচিংয়ে চলে যায়। অধিকাংশ শিক্ষকরাও এখন এই ব্যবসার সঙ্গে জড়িত। কলেজে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

অধ্যক্ষদের উদ্দেশ্য করে তিনি বলেন, যখন দায়িত্ব নিয়েছেন তখন শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতেই হবে। না পারলে বলবেন পারছি না।

শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক কলেজে বার্ষিক ক্যালেন্ডার থাকতে হবে। কোন দিন ক্লাস, ছুটি তার উল্লেখ করতে হবে।

নায়েমের মহাপরিচালক ইফফাত আরা নার্গিসের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ