1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

শাহজালালে ৪৫ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ আটক ১

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫
  • ১৩২ Time View

562হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অবৈধভাবে বহনকৃত প্রায় ৪৫ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রাসহ আনোয়ার মো. মহিউদ্দীন (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

রোববার রাত পৌনে ১০টায় এঘটনা ঘটে। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মধ্যে এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল, ৮ হাজার ৫০০ ইউরো, ৬৪৪ রিঙ্গিত ছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আটকৃকত ওই যাত্রী রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে (বিজি-০০৮৬) কুয়ালামপুর থেকে ঢাকায় আসেন।

গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে শরীর, জুতা এবং হ্যান্ড লাগেজ থেকে মুদ্রাগুলো জব্দ করা হয়। আনোয়ারের গ্রামের বাড়ি ফেনী। তিনি প্রায়ই কুয়ালালামপুরে যাতায়াত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ