1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

শাহজালালে সাড়ে তিন কোটি টাকার মোবাইল জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬
  • ১৫৫ Time View

1797হজরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ১৬ মাস্টার কার্টনে ১৭০২টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করেছ ঢাকা কাস্টমস হাউজ। বৃহস্পতিবার সকালে বিমান বন্দরের কার্গো ভিলেজ এলাকা থেকে এসব স্মার্টফোন জব্দ করে কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল। জব্দকৃত এসব মোবাইলের বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের সহকারি কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, মোবাইলের এই চালানটি ৮ নভেম্বর হংকং (বিমান এইচকে-৯০৬১) থেকে এসেছিল। চালানটি লুকানো ছিল বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায়।

গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) সকালে ১৬ মাস্টার কার্টন জব্দ হয় হয়। পরে ভেতর থেকে ১৭০২টি স্মার্ট ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের মধ্যে আইফোন, স্যামস্যাং, সনি ইক্সপেরিয়া, এইচটিসি, আসুস এর স্মার্ট ফোন রয়েছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ