1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের

শাস্তির মুখে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ৫৮ Time View

চলন্ত গাড়িতে সিটবেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করা হয়েছে।
ল্যাঙ্কাশায়ারের পুলিশ জানিয়েছে, তারা লন্ডনের ৪২ বছর বয়সি একজনের বিরুদ্ধে একটি নির্দিষ্ট শাস্তির শর্তসাপেক্ষ আদেশ জারি করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট বলেছে, ঋষি সুনাক তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তিনি জরিমানার অর্থ পরিশোধ করবেন বলেও জানিয়েছেন।
দেশটিতে গাড়িতে সিটবেল্ট না বাঁধলে ১০০ পাউন্ড জরিমানার বিধান রয়েছে। তবে অভিযোগ আদালতে গেলে জরিমানা বেড়ে ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে।
গত বৃহস্পতিবার গাড়িতে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের একটি গন্তব্যে যান ঋষি সুনাক।
সেসময়ের একটি ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়। এতে দেখা যায়, চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধেই কথা বলছেন ঋষি সুনাক।
সরকারে থাকাকালে এ নিয়ে দ্বিতীয়বার আইন ভেঙে শাস্তির মুখে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ