1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

শনিবার গাইবান্ধা ও বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ১০২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (২৬ আগস্ট) গাইবান্ধা ও বগুড়া সফর করবেন। এ সময় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি ।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর বগুড়া সফর উপলক্ষে মঙ্গলবার সারিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মণ্ডল প্রমুখ।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিভিন্ন দফতরের প্রধানদের নিয়ে প্রস্তুতি সভা করা হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন জাগো নিউজকে জানান, শনিবার সকালে গাইবান্ধার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে সকাল সাড়ে ১০টার দিকে ত্রাণ বিতরণ করবেন তিনি। দুপুরের পর তিনি হেলিকপ্টারে বগুড়ার সারিয়াকান্দিতে আসবেন। এ সময় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ ছাড়াও স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ