1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

লোহার রড হাতে নেয়ার নির্দেশ দিলেন আ.লীগ নেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ১৫৬ Time View

x-3হরতালে নাশকতাকারীদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়ার হুমকির পর এবার লোহার রড নিয়ে মাঠে নামার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে নগর আওয়ামী লীগ আয়োজিত অবরোধ বিরোধী এক সমাবেশে তিনি এ নির্দেশ দেন।

মহিউদ্দিন চৌধুরী আর বলেন, “নির্ধারিত তারিখে নির্বাচন হবেই। কারও ভোটাধিকার হরণ করার অপচেষ্টা হলে সেটা বাংলার জনগণ মেনে নেবে না।”

১৮ দলের উদ্দেশ্যে বলেন, “মানুষের গাড়ি-বাড়িতে আগুন দেবেন আর আমরা বসে থাকব সেটা ভাবলে ভুল করবেন। মানুষের গাড়ি, বাড়িতে হাত দিলে আপনাদের বাড়ি-গাড়ি, সম্পদও অক্ষত থাকবে না।”

মহিউদ্দিন আর বলেন, “আমরা মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কঠোর হতে বাধ্য হয়েছি। তাই আজ বাঁশের লাঠি নয়, আমাদের হাতে লোহার রড থাকতে হবে।”

তিনি পুলিশের উদ্দেশে বলেন, “নাশকতার বিরুদ্ধে চিরুনী অভিযান চালান। আমরা আপনাদের পাশে আছি।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহামুদ ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রসিদ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ