1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

লুঠ হচ্ছে মুসলমানদের উন্নয়নে দান করা কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ১৩৬ Time View

etimমুসলমানদের উন্নয়নে দান করা কোটি কোটি টাকা মূল্যের ওয়াকফ সম্পত্তি বেহাত হওয়ার মুখে। অভিযোগ, এই সম্পত্তি লুঠ থামাতে আদৌ উদ্যোগ নেই ওয়াকফ বোর্ডের। তিলজলার ওয়াকফ সম্পত্তি লুঠের ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ওয়াকফ সম্পত্তির ভবিষ্যৎ।

সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি রয়েছে প্রায় ১ লক্ষ ৪৮ হাজার ২০০টি। যার মাত্র ২৩ হাজারের মতো সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডের আওতায়। অর্থাৎ হদিশই নেই এমন সম্পত্তির পরিমাণ অনেক । কিন্তু যতটুকু সম্পত্তি ওয়াকফ বোর্ডের নজরদারিতে রয়েছে, তারই বা হাল কী!

তিলজলার কুষ্টিয়া রোডের  ২ বিঘা ১০ কাঠা জমিটার কথাই ধরা যাক। শেখ হাদি মিস্ত্রি ওয়াকফ এস্টেট নামে নথিভুক্ত এই ওয়াকফ সম্পত্তি লুঠ হচ্ছে দিনে-দুপুরে। সম্পূর্ণ বেআইনিভাবে দানের জমির ওপর গড়ে উঠেছে চারতলা বাড়ি। এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব যার, সেই মোতোয়ালি বৃদ্ধ ওয়াকফ বাঁচাতে দিনরাত এক করেছেন। যদিও লাভের লাভ কিছুই হয়নি।

ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন সিবিআই তদন্ত করে বাম আমলে লুঠ হওয়া বিশাল ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করবেন। অথচ ওয়াকফ বোর্ডের নোটিস বোর্ড ভেঙে দিয়ে দিনে- দুপুরেই লুঠ হয়ে গেল তিলজলার এই সম্পত্তি।

ওয়াকফ সম্পত্তি লুঠের অভিযোগ প্রচুর। মামলা মোকোদ্দমার পাহাড় জমেছে। দানের সম্পত্তির এই হরির লুঠ ঠেকানোর  উদ্যোগ কোথায়? উঠছে প্রশ্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ