1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪
  • ১০০ Time View

BSF-border1লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শিমুল প্রধান (২৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ধবলসুতি এলাকার মতিজার রহমানের ছেলে।

বুধবার রাত ১০টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের আমতলী সীমান্তে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রাতে আমতলী সীমান্তের ৮৬১ নম্বর মেইন পিলারের ৭ ও ৮ নম্বর সাব-পিলারের মাঝামাঝি সীমান্ত দিয়ে শিমুলসহ বাংলাদেশি গরু ব্যবসায়ীদের একটি দল ভারত ঢোকার পথে ৩৫ বিএসএফ ব্যাটালিয়নের চোঙ্গারখাতা ক্যাম্পের টহলরত জওয়ানরা ওই বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হন শিমুল।

পরে দলের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত বলে ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ