1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পরীমণির নাচের ভিডিও ভাইরাল সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি জানাল সামরিক জোট আজ আবার কমল জ্বালানি তেলের দাম কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০১৪
  • ১৩৬ Time View

latifহজ ও মহানবী সা. সম্পর্কে চরম আপত্তিকর মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের আরেক মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম নিগার সুলতানা সূচনা মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিাযোগে লায়ন মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে গত ২ অক্টোবর সিএমএম আাদালতে মামলাটি করেছিলেন। ওই দিন আদালত আসামিকে হাজির হওয়ার জন্য সময় বেধে দিয়ে সমন জারি করেন। কিন্তু নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় আজ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন গোলাম গাউস আবু বকর সিদ্দিক।

প্রসঙ্গত, এর আগে আইনজীবী শাহ আলমের দায়ের করা এক মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ঢাকার আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ