1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

রেহামের দাবি সম্পূর্ণ মিথ্যা : ইমরান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৩ Time View
787স্ত্রী রেহামের সঙ্গে বিয়ে-বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি ও তার পরিবার রেহামকে রান্না করতে বাধ্য করতেন। এমনকি তারা চাইতেন রেহাম সারাক্ষণ ঘর সংসার ও বাড়িতে থাকুক।

বিয়ে-বিচ্ছেদের পর এ বিস্ফোরক মন্তব্য করেছিলেন রেহাম। টেলিভিশনের এক অনুষ্ঠানে এ প্রসঙ্গ ওঠায় ইমরান দাবি করেন, তার বিরুদ্ধে যে সব রটেছে তা সম্পূর্ণ মিথ্যা। এর কোনো ভিত্তি নেই। তাকে কালিমালিপ্ত করার জন্যই এ কাজ করা হয়েছে। তিনি কখনোই এ ধরনের কথা বলতে পারেন না।

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ৬২ বছর বয়সী ইমরান খান চলতি বছরের জানুয়ারিতে বিয়ে করেন। কনে তিন সন্তানের মা রেহাম ছিলেন ডিভোর্সি। তালাকের পর তিনি ব্রিটেনেই সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। তখন তিনি বিবিসির আঞ্চলিক খবর নিয়ে ‘সাউথ টুডে’ নামক একটি অনুষ্ঠান ও আবহাওয়া সংবাদ পরিবেশন করতেন।

এদিকে ইমরানের প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ জানান, তিনি তার নামের শেষে ‘খান’ বাদ দিয়ে দিবেন। কারণ তার স্বামী আবার বিয়ে করতে যাচ্ছেন। দশ মাস কাটতে না কাটতেই গত ৩০ অক্টোবর রেহামের সঙ্গে ছাড়াছাড়ির কথা ঘোষণা করেন ইমরান।

এমনকি রেহামের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ইমরানের রাজনৈতিক ব্যাপারে তিনি নাকি নাক গলাতে শুরু করেছেন। এর পরই এক সাক্ষাত্কারে বিবাহ-বিচ্ছেদের প্রসঙ্গ উঠলে রেহাম তার স্বামী ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ