1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

রিয়াদে ৬০০ জাল ইকামাধারী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০১৪
  • ১৩৭ Time View

সৌদ আরবের রিয়াদে যৌথ বাহিনী গত কয়েকদিনে প্রায় ৬০০ জন জাল ইকামাধারীকে আটক করেছে। এসব অবৈধ ইকামাধারী ভারত, পাকিস্তান, মিশর, ইয়েমেন, বাংলাদেশ ও সুদানের নাগরিক। তবে আটক হওয়াদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি।বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, থানায় থানায় গিয়ে আটক বাংলাদেশিদের সংখ্যা বের করা ও তাদের আইনি সহায়তা দেওয়ার কাজ চলছে।

কার্যত গত এক মাসেরও কম সময়ে রিয়াদে যৌথ বাহিনী অনেক অভিযান পরিচালনা করেছে। গত সপ্তাহে রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা বাথা ও হারাতে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও প্রবাসীদের প্রত্যকের কক্ষে অভিযান চালায় যৌথ বাহিনী।

প্রতক্ষ্যদর্শী কয়েকজন বাংলাদেশি জানায়, আবাসিক এলাকায় শ্রমিকদের যেসব বাসার দরজা বন্ধ পাওয়া গেছে, সেগুলো ভেঙে দেখা হয়েছে শ্রমিকের বৈধতার কাগজপত্র অর্থাৎ ইকামা ঠিক আছে কি না।

তাদের দাবি, যৌথ বাহিনীর অভিযানে অসংখ্য অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের অধিকাংশই জাল ইকামাধারী। তবে কফিলের কাছ থেকে পালিয়ে আসা লোকদেরও গ্রেফতার করা হয়েছে।রিয়াদের বিভিন্ন বিপণি বিতান, ফ্যাক্টরি ও আবাসিক এলাকায় নিয়মিত রেইড দেয়া হচ্ছে। এর আগের অভিযানে প্রায় ১ হাজার ৪০০ জনকে গ্রেফতার করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ