1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

রায় বেরেলি কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন সোনিয়া গান্ধী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ১৫৮ Time View

Sonia-Gandhiভারতীয় কংগ্রেস সভাপতি ও ক্ষমতাসীন ইউপিএ জোটের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায় বেরেলি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতার জন্য বুধবার তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসন থেকে তিনি পর পর তিনবার লোকসভায় নির্বাচিত হন।
রায়বেরেলি পৌঁছে মনোনয়নপত্র জমা দেয়ার জন্য জেলা কালেক্টরেট অফিসে যাওয়ার পথে তার গাড়ির চালকের আসনে ছিলেন স্বীয় পুত্র ও কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।
পরে সোনিয়া আজ এখানে দলীয় কার্যালয়ে পৌঁছলে বিপুলসংখ্যক নেতা-কর্মী তাকে লাল গালিচা অভ্যর্ত্থনা জানায়। এ সময় তারা ‘সোনিয়া গান্ধী জিন্দাবাদ’ বলে মুহুর্মুহু শ্লোগান দিতে থাকে। কংগ্রেস সভানেত্রী হাত নেড়ে তাদের উচ্ছাসের জবাব দেন।
রায় বেরেলি ছিল সাবেক প্রধানমন্ত্রী ও সোনিয়ার শাশুড়ি ইন্দিরা গান্ধীর আসন।
সোনিয়া ১৯৯৯ সালে তার প্রথম নির্বাচন করেন আমেথি আসনে। পাঁচ বছর পর তিনি এই আসনটি পুত্র রাহুলের জন্য ছেড়ে রায় বেরেলি চলে যান। প্রতিবারই কন্যা প্রিয়াংকা তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। আশা করা হচ্ছে বিরোধী দল যুৎসই কোন প্রার্থী না পাওয়ায় এবার এই আসনে সোনিয়া একপ্রকার ওয়াকওভার পাবেন। সেনিয়ার বিরুদ্ধে বিজেপি’র প্রার্থী হচ্ছেন সুপ্রমি কোর্টের আনিজীবী অজয় আগরওয়াল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ