1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে নতুন ইসির সাক্ষাৎ বিকেলে

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৫ Time View

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবে নতুন নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে অন্যান্য কমিশনারসহ ইসি সচিব এ সাক্ষাতে উপস্থিত থাকবেন। ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার বিকেল ৩টায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন। রাষ্ট্রপতির  সঙ্গে নবনিযুক্ত কমিশনের এটিই হবে প্রথম সাক্ষাৎ।

গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন। অন্য নির্বাচন কমিশনাররা হলেন- মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রি. জে (অব.) শাহাদৎ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ