1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

রাবি শিক্ষক শফিউল হত্যায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ১১৫ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে পবা উপজেলার কাটাখালী পৌর যুবদলের নেতা আরিফুল ইসলাম মানিক, আবদুস সামাদ পিন্টু এবং সবুজ শেখকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন আদালত। বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জলসহ অপর আট আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়।

আজ বেলা সাড়ে ১২টার সময় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ আদেশ দেন। গত ৪ এপ্রিল রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শেষে মামলাটির রায়ের জন্য আজকের দিন ধার্য করেন বিচারক।

মামলাটিতে মোট ৩৩ জনের সাক্ষ্য নেয়া হয় বলে জানান ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এন্তাজুল হক বাবু। গত ১৩ মার্চ সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ নভেম্বর বিকালে বিশ্ববিদ্যালয়সংলগ্ন চৌদ্দপাই এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করে একদল দৃর্বৃত্ত। এ ঘটনায় পরের দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ