1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

রানা প্লাজার তহবিল নিয়ে টিআইবির প্রশ্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪
  • ১০৬ Time View

tibট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, অসংখ্য মানুষ স্বেচ্ছায় রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের তহবিলে অর্থ দান করেছে। ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন মহল থেকে এ পর্যন্ত ১২৭ কোটি টাকা দান করা হয়েছে। কিন্তু পুরো এক বছরে মাত্র ২২ কোটি টাকা বণ্টন করা হয়েছে। বাকি ১০৪ কোটি টাকা কোথায় গেল?

তিনি বলেন,  তথ্যটা জানার অধিকার সবার রয়েছে। কে কত দিচ্ছে কোন খাতে কত ব্যয় হচ্ছে সে ব্যাপারে সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) গেমস রুমে রানা প্লাজা ধসের বর্ষপূর্তিতে ‘আফটারম্যাথ : রানা প্লাজা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, রানা প্লাজায় ৫ হাজার কর্মী ছিল। তার মধ্যে আমরা ১ হাজার ১৩৫ জনকে হারিয়েছি। ক্ষতিগ্রস্তদের প্রতিটি পরিবারকে যদি গড়ে ১ কোটি টাকা করে দেওয়া হয়, তবুও তাদের ক্ষতিপূরণ করা যাবে না।

আলোচনা সভায় ঢাকা ট্রিবিউন-এর ফটোসাংবাদিক নাসিরুল ইসলাম নাসিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ডেনমার্ক রাষ্ট্রদূত হ্যান ফুগল, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, ফটো সাংবাদিক ও প্রদর্শনী বিচারক আবির আবদুল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ